শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিবৃষ্টি থেকে বাঁচতে নবীজি (সা.) যে দোয়া শিখিয়েছেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বৃষ্টি মহান আল্লাহর দান। বৃষ্টিতে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি।

বৃষ্টি মহান আল্লাহর দান। বৃষ্টিতে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। নবীজি বৃষ্টির পানি গায়ে লাগাতেন। উম্মতকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছেন।

কিন্তু প্রবল বৃষ্টিপাত বা অতিবৃষ্টি থেকে জনদুর্ভোগ ও জলাবদ্ধতা তৈরি হয়। তাই তো সুরক্ষার জন্য নবীজি (সা.) আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তিনি পড়তেন—

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ (উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা আলালআকামি ওয়াযযিরাবি ওয়াবুতূনিল আওদিয়াতি, ওয়ামানাবিতিশ শাজার।) (বুখারি: ৯৩৩)

অর্থ: হে আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ করুন, আমাদের ওপর নয়। হে আল্লাহ, উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকার কোলে ও বনাঞ্চলে বর্ষণ করুন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More